শ্যামবাগাত বাস স্ট্যান্ড সংলগ্ন অবৈধভাবে গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি।
- Update Time : ০৬:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৬ Time View

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।
বাগেরহাট জেলার ফকিরহাট থানা ধিন শ্যামবাগাত বাস স্ট্যান্ড থেকে একটু দূরে খুলনা মোংলা মহাসড়ক এর পূর্ব পাশে অবৈধভাবে গড়ে উঠেছে নিউ ভিভো সুপার আইসক্রিম ফ্যাক্টরি কোন ধরনের বৈধ কাগজপত্র না থাকলেও দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন এই ব্যবসা খবর নিয়ে জানা যায় বিগত দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনী ফ্যাক্টরি বন্ধের কথা বললেও তা বন্ধ করা হয়নি দিনের পর দিন অবৈধ ভাবে প্রশাসনের নাকের ডগায় চালিয়ে যাচ্ছেন এই আইসক্রিম ফ্যাক্টরি খবর নিয়ে জানা যায় আইসক্রিম তৈরি করার সময় যে কেমিক্যাল গুলো ব্যবহার করে তা বাচ্চাদের জন্য মারাত্মক ভাবে ক্ষতিকর যে সকল কালার আইসক্রিম তৈরি করেন তার মধ্যে বেশিরভাগই কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় সবকিছু জেনেশুনে এভাবেই চালিয়ে যাচ্ছেন দিনের আলোতে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম মোঃ রানা। এ ব্যাপারে আইসক্রিম ফ্যাক্টরি মালিকের সাথে কথা বললে সে আমাদেরকে জানান সমস্ত কাগজপত্রের প্রসেসিং করতে দিয়েছি এখনো হাতে পায়নি তাহলে তিনি কিভাবে চালাচ্ছেন এই অবৈধ ব্যবসা উনার এই ব্যবসার কারণে যে কোন মুহূর্তে প্রাণঘাতী হতে পারে কোমলমতি শিশুদের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়ে যখন হালকা গরম পড়েছে তখন থেকেই শুরু হয়েছে এই অবৈধ আইসক্রিম ফ্যাক্টরির রমরমা ব্যবসা এ ধরনের অবৈধ প্রতিষ্ঠান বন্ধ না করলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বিভিন্ন অঞ্চলের স্কুল শিক্ষার্থী সহ কোমলমতি শিশুদের।

























