শ্রীবরদীতে কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
- Update Time : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১৫৪ Time View

স্টাফ রিপোর্টারঃ মাসুদুর রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার সন্ধ্যায় কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গবড়ীকুড়া আকন্দ কলম উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এফ এম মাহমুদুন নবী ফজুর সঞ্চালনায় ,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল ,সদ্য সাবেক জাতীয় তাবাদী ওলামা দল শেরপুর জেলা শাখার আহ্বায়ক, মাওলানা মোঃ ফরহাদ আলী।
এসময়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান, এডভোকেট রেজুয়ান উল্লাহ, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান খোকন,
যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক, হাফেজ মাসুদুর রহমান।
উপজেলা জাসাস সভাপতি, ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল,
কৃষক দলের আহ্বায়ক আবু হারিছ বাচ্চু,কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আপেল মাহমুদ,সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি সদস্য সচিব জাকির খান,সহ উপজেলা বিএনপি, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন হাজার সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।























