১২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

Reporter Name
  • Update Time : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৯ Time View

 মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে আবারও বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে। সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, কালিয়ানী, হিজলদী, ভোমরা, মাদরা, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির আভিযানিক দল সীমান্তবর্তী শ্মশ্বান ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। একইদিন বৈকারী বিওপির সদস্যরা বলদঘাটা এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। অপরদিকে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল ভাদিয়ালী বড় মাঠ থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া হিজলদী বিওপি বড়ালী পোস্ট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করে। ভোমরা বিওপি মোল্লাপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়। একইভাবে মাদরা ও কালিয়ানী বিওপির পৃথক অভিযানে ভাদিয়ালী এলাকা থেকে ৭০ হাজার টাকা করে ভারতীয় ঔষধ জব্দ করা হয়। সবচেয়ে বড় চালানটি আটক করে চান্দুরিয়া বিওপি। তারা গোয়ালপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। বিজিবি জানায়, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে শুল্ককর ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করে আসছিল। এতে একদিকে দেশীয় শিল্প ও বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। জব্দকৃত সমস্ত মালামাল যথাযথ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

Update Time : ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫