০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় কন্যা শিশুর নিরাপত্তায় ঐক্যবদ্ধ উদ্যোগ

Reporter Name
  • Update Time : ০৪:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ৫৮ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৫ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের সামনে অধিদপ্তরের উদ্যোগে এবং স্থানীয় সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে স্বদেশ সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় পরিচালিত ‘এনগেজ নাউ’ প্রকল্পের অংশীদাররাও সক্রিয় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। এছাড়া সাতক্ষীরার বিভিন্ন সমাজসেবী সংগঠনের প্রধান, উন্নয়ন কর্মী, যুব প্রতিনিধি, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, সম্প্রতি সাতক্ষীরা জেলায় নারী ও কন্যাশিশু নির্যাতনের নানা ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক সমন্বিত পদক্ষেপ ছাড়া এই সহিংসতা প্রতিরোধ সম্ভব নয় বলে তারা মত দেন। বক্তারা আরও বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, ন্যায়বিচার ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বদেশ সংস্থার প্রধান নির্বাহী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, যুব উন্নয়ন অধিদপ্তরের এডি এসমতারা বেগম, ব্রেকিং দ্য সাইলেন্সের আঃ মান্নান, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, নবদিগন্তের পরিচালক বজলুল হুদা, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি আশিক বিল্লাহ ও আবুল কালাম, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা, যুব প্রতিনিধি হৃদয় মণ্ডল, নারী ফুটবল খেলোয়াড় উর্মি খাতুন ও হাসনা হেনা প্রমুখ।

বক্তব্য শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পরে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিগুলোতে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা, আইনি সহায়তা বৃদ্ধি ও ডিজিটাল নিরাপত্তা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় কন্যা শিশুর নিরাপত্তায় ঐক্যবদ্ধ উদ্যোগ

Update Time : ০৪:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫