আলমবিদিতর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ
- Update Time : ১২:১৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ১৯২ Time View

আব্দুর রাজ্জাক, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
২৩শে জুন সোমবার বিকেল ৪ টায়
আলমবিদিতর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা সামিউল ইসলামের সভাপতিত্বে
মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় মাঠে,বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন শাখার আয়োজনে ০৪ জুলাই রংপুরে আমীরে জামায়াতের জনসভা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১ আসনের
সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ মেহেদী উল হাসান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
প্রথম অতিথির বক্তব্য জনাব সিরাজী বলেন,
আগামী ৪ জুলাই জনসভা বাস্তবায়নে সকল জনশক্তিকে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। রংপুর অঞ্চল যে জামায়াতের ঘাটি এই জনসভায় ব্যপক লোকসমাগমের মাধ্যামে তার প্রমাণ দিতে হবে।



















