১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : ০৫:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৯ Time View

মোঃ শাহাদাত হোসাইন পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে থানায় ওসির কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। এ সময় ওসি শেখ আব্দুল আউয়াল কবির উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া, বাল্যবিবাহসহ যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সহসভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. আব্দুর রশিদ সানা, দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রাজু আহমেদ, পাঠাগার সম্পাদক মো. নুরুল আমিন পলাশ, নির্বাহী সদস্য মো. জিনারুল ইসলাম এবং সাংবাদিক মো. শাহাদাৎ হোসাইন।

Tag :

Please Share This Post in Your Social Media

ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৫:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬