১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ তৌফিকুর রহমান রাজন 
  • Update Time : ১২:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৩ Time View

আজ ১০ অক্টোবর ২০২৬, শনিবার, কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, কালীগঞ্জ, ঝিনাইদহের আয়োজনে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালেব এমপি।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
মাননীয় সংসদ সদস্য তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, ঝিনাইদহ জেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন। কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : ১২:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬