০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুষ্টিয়ায় জাগ্রত জুলাই স্মরণে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন ও ভবগানের আসর
Reporter Name
- Update Time : ১২:৩৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ১৪০ Time View

মাহাবুব হোসেন,লিখনী ডেক্স:
কুষ্টিয়ার কুমারখালীতে জাগ্রত জুলাই স্মরণে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন ও ভবগানের আসর অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকেলে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় উপজেলার ছেউড়িয়া ফকির লালন শাহের আখড়ায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক নুসরাত তাবাসসুম, কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহারি, শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ সহ জুলাই শহীদ ও আহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও ভবগান অনুষ্ঠিত হয় ।
Tag :















