০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : ১০:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ১২৪ Time View

 মাহাবুব হোসেন , লিখনী নিউজ ডেক্স:

কুষ্টিয়া খোকসায় তুচ্ছ ঘটনা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সাতপাখিয়া গ্রামে হামলার ঘটনায় মোহাম্মদ প্রামাণিক নামের বৃদ্ধ মারাত্মক আহত হলে মঙ্গলবার ভোড়ে চিকিৎসারত অবস্থায় মারা যান।

নিহত হয়েছেন সাতপাখিয়া গ্রামের মৃত আকমত প্রামানিকের ছেলে মোহাম্মদ প্রামাণিক (৬৫)।

নিহতের ছেলে তরিকুল ইসলাম জানান, তাদের সাথে একই এলাকার সোনাই শেখের জমি সংক্রান্ত বিরোধ ছিলো। সোমবার বিকেলে সোনাই শেখের মেয়ে জিম খাতুন সম্পর্কে তার নাতনি হবার সুবাদে ইয়ার্কির ছলে কিছু কথা বলেন। এবং রাত সাড়ে ৯টার দিকে সোনাই শেখ ৪/৫ জনকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে এসে তার মেয়ে জিম খাতুনকে অশ্লীল কথা বলার অভিযোগ এনে তার তার ও তার বাবার উপর হামলা চালায়। হামলায় তার বাবার অন্ডকোষে মারাত্মক ভাবে আঘাত লাগায় তিনি গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এবং চিকিৎসারত অবস্থায় ভোড় রাতে তার বাবা মারা যান। তিনি তার বাবার হত্যাকারীদের বিচার দাবী করেন।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Update Time : ১০:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫