কুষ্টিয়া শশুর বাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে বিষ পানে স্বামীর আত্মহত্যার চেষ্টা
- Update Time : ০৮:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ২৫৪ Time View

মাহাবুব হোসেন,স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার হরিপুরে শশুর বাড়ীতে ঢুকে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী টুটৃল ( ৩২)
জানাযায়, শনিবার (১৭ মে) বেলা ৩ টার সময় কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদহ রশিদের মোড় এলাকার ওমর আলীর ছেলে টুটুল শশুর বাড়িতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। এরপর টুটুল নিজেও বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে।
এঘটনার পর স্থানীয়রা তাদের দুজনকেই উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক টুটুলের স্ত্রীক রত্না খাতুনকে (২৫) মৃত বলে ঘোষণা করে। এছাড়াও স্ত্রী হত্যাকারী টুটুলের বিষ তোলার পরে ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে।
এবিষয়ে পারিবারিক সুত্রে তার স্বজনরা জানায়, রত্নার আট বছর আগে টুটুলের সাথে বিবাহ হয়।
টুটুল-রত্না দম্পতির সাত বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
পারিবারিক অভাব অনটনের কারনে কয়েকবছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়
এরপর গত তিনমাস নতুন করে আবার জেলার বালিপাড়া এলাকার আব্দু জুব্বারের ছেলে জসিমের সাথে বিবাহ হয়।
রত্মা খাতুনের মাস খানেক আগে জসিম নামের এক ছেলের সাথে বিবাহ করেন সেখান থেকে ছাড়িয়ে এনে আবার টুটুলের সাথে বিবাহ হয় এরপর থেকে গত সাতদিন যাবত তারা হরিপুর মেছো পাড়ায় শশুর বাড়িতেই থাকতেন।
শনিবার হঠাৎ কি নিয়ে তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে তা আমাদের জানা নেই । পরে জানতে পারি টুটুল তার স্ত্রী রত্মাকে কুপিয়েছে এবং সে নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে।
অভিযুক্ত টুটুল জানান, আমার স্ত্রী জসিম নামে একজনের সাথে পরোকিয়া করতো প্রেম করতো, বউ আমাকে রাখতে চাইনা। আর তাই আমি আমার স্ত্রীকে চাকু মেরে হত্যা করেছি এবং আমি নিজেও মরতে চাই তাই বিষ পান করেছি।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়ছে। পরবর্তীতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















