কুষ্টিয়া- ২ আসনে শহিদুল ইসলামকে মনোনয়ন না দেওয়া বিশাল মানববন্ধন
- Update Time : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ৯৬ Time View

মাহাবুব হোসেন লিখনী ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া -২ (ভেরামারা-মিরপুর )আসনের অধ্যাপক শহিদুল ইসলামকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নেতাকর্মীরা।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ৪ টা থেকে কুষ্টিয়া ইশ্বরদী মহাসড়কের পাশ দিয়ে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শহিদুল ইসলামের সমর্থকেরা।
পরে ভেড়ামারা ১২ মাইল এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি নেতারা বলেন আমাদের নেতাকে নমিনেশন না দেওয়াতে আমাদের আজকের এই মানববন্ধন। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত নির্যাতিত কারা বরণকারী মামলা হামলার শিকার নেতাকর্মী বৃন্দু তথা ভেড়ামারা- মিরপুর বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের প্রাণের দাবি কুষ্টিয়া -২ আসনে শহিদুল ইসলাম কে মনোনয়ন প্রদান করার জন্য অনুরোধ আরজি জানাচ্ছি ।
এছাড়াও ভেড়ামারা ও মিরপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।















