কুষ্টিয়া -৪ আসনে জামায়াতের এমপি প্রার্থী আফজালের বিশাল গণ মিছিল ও সমাবেশ
- Update Time : ০৫:০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৪৫ Time View

মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক:
আগামী ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে কুমারখালীতে বিশাল গণ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন।
শনিবার (২৯শে নভেম্বর) সকালে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপজেলার তরুন মোড় থেকে শুরু করে খোকন মোড়, হল বাজার, গনমোড় ও বাসস্ট্যান্ড হয়ে কুমারখালী পৌর টার্মিনালে এসে গণ মিছিল শেষ হয়।
গণমিছিল শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলার জামায়াতের আয়োজনে গণ মিছিল ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন।
কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া, খোকসা উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, কুমারখালী পৌর আমীর এ্যাড: রবিউল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য আফজাল হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কুষ্টিয়ার কুমারখালী তাঁতপণ্য বাংলাদেশসহ ইউরোপের বাজারে বেশ কাদর ছিল কিন্তু সেই শিল্পটি আজ প্রয় ধ্বংসের পথে। আগামী দিনে জামায়াত ক্ষমতায় আসলে কুমারখালীর তাঁত শিপ্লকে আধুনিক তাঁতশিল্পে রুপান্তরিত করা হবে।
কুমারখালী ও খোকসায় হাজার হাজার একর জমি জলবদ্ধতায় আটকে আছে । এ সকল জলবদ্ধতা দূর করে তিন ফসলি জমিতে রূপান্তরিত করা হবে ৷
এছাড়াও সেসময় তিনি নির্মাণের থেকে কয়েকগুন বেশি টোল আদায় হওয়া সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় বন্ধের জোর দাবি জানান।
আগামী দিনে চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামীর পক্ষে দাঁড়ি পাল্লায় ভোট চান তিনি।
গনমিছিলে উপজেলার ১১টি ইউনিয়নর ও কুমারখালী পৌরসভার জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















