গংগাচড়ায় এ টি এম গোলাম মোস্তফা বাবুর নির্বাচনী গণসংযোগ
- Update Time : ০৮:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৭৬ Time View

গংগাচড়া ( রংপুর,) প্রতিনিধি ঃ রংপুরের গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলার ৮নং আলমবিদিতর ইউনিয়ন কমিটি আয়োজনে বাদ মাগরিব মন্ডোলের হটে নির্বাচনী গণসংযোগ করেন রংপুর ১আসনের হাতপাখা মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ্ব এ টি এম গোলাম মোস্তফা বাবু, সভাপতি ইসলামী আন্দোলন রংপুর জেলা । ন্যায়নিষ্ঠা ও দীন কায়েম এর জন্য ইসলামের পক্ষে কাজ করার ও ইসলামি আন্দোলন বাংলাদেশ এর জন্য ভোট ও দোয়া চান। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা শাখা সভাপতি মোঃ আনিচুর রহমান, সহসভাপতি মাওলানা আজিবুর রহমান,সহসভাপতি মোঃ তাহের আলী, সেক্রেটারি মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম রংপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, মোঃ রহমত আলী সাংগঠনিক সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন রংপুর জেলা, ইসলামী যুব আন্দোলন গংগাচড়া উপজেলা সভাপতি মোঃ জালালুদ্দিন সহসভাপতি মাওলানা আবু সায়েম সেক্রেটারি মোঃ আবুল হাসান, দীনি সংগঠন গংগাচড়া উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, মোখছেদুল ইসলাম, আলমবিদিতর ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি কারী মোঃ জিল্লুর রহমান, সহ উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ।



















