গংগাচড়ায় ডিবির অভিযানে ৫৮ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
- Update Time : ০১:০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৩৫৩ Time View

আব্দুর রাজ্জাক গংগাচড়া (রংপুর)প্রতিনিধিঃ
রংপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৫৮ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গংগাচড়া উপজেলার গান্নারপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা ডিবি পুলিশের এসআই অমিত পার্থ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গংগাচড়া থানাধীন ৬নং গংগাচড়া ইউনিয়নের গাংনারপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি সবুজ রঙের যাত্রীবিহীন থ্রি-হুইলার সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সিএনজির পেছনের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে সিএনজির চালক মো. আল মামুন ফিরোজ (২২) কে হাতেনাতে আটক করা হয়। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার সুন্দ্রাহবি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।
আটককৃত আসামিকে জব্দকৃত ফেনসিডিলসহ গংগাচড়া থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

























