গংগাচড়ায় ফ্যাসিবাদ বিরোধী, জুলাই বিপ্লব, নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৩৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৩৭৭ Time View

আব্দুর রাজ্জাক গংগাচড়া (রংপুর)প্রতিনিধিঃ
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩ ঘটিকায় গংগাচড়া উপজেলা মাল্টিপারপাস হল রুমে ইসলামী আন্দোলন গংগাচড়া শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গংগাচড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আনিচুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ ইউনুছ আলীর সঞ্চালোনায় ফ্যাসিবাদ বিরুধী সভাটি শুরু হয়,
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি ও রংপুর ১সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এ টি এম গোলাম মোস্তফা বাবু,
তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে দেশকে গঠন করতে হবে। এজন্য আমাদের প্রতিটি গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি করতে হবে।
সভায়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা শাখার সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, সহ সভাপতি মাওলানা আজিবুর রহমান, সহ সভাপতি মোঃ তাহের আলী, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, গংগাচড়া উপজেলা শাখার এনসিপি সমন্বয়কারী মোঃ রিফাত চৌধুরী, যুগ্ম সমন্বয়ক জাহানুর রহমান জিবন,
জামায়াতে ইসলামী ওলামা পরিষদ গংগাচড়া উপজেলা সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান, ইসলামী আন্দোলন গংগাচড়া ইউনিয়ন হাতপাখা চেয়ারম্যান মাওলানা শরিফুল ইসলাম, উপজেলা ইসলামী যুব আন্দোলন সেক্রেটারি আবুল হাসান,
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা জুলাই বিপ্লবে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন।



















