গংগাচড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:৩৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১৩০ Time View

আব্দুর রাজ্জাক ,গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গংগাচড়ায় ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে গংগাচড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদ,
২৮শে জুলাই( সোমবার) দুপুরে গংগাচড়া উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিবুল ইসলাম বাপ্পি। সভায় ছাত্র আন্দোলনের ইতিহাস, বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও রংপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হানিফ খান সজীব। তিনি বলেন, ‘প্রতিটি আন্দোলন-সংগ্রাম ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সফল হয়েছে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা রেখেছে।’
আরও বক্তব্য দেন সংগঠনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির, স্বপন আহমেদ, উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মোত্তালেব, জেলা দপ্তর সম্পাদক নয়ন মিয়া এবং উপজেলা সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান।
সভায়,
বক্তারা বলেন, তরুণদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদকে আরও সংগঠিত ও গতিশীল করতে হবে। দেশের সংকটময় সময়ে সংগঠনটি যেন অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে- এবং ন্যয় ও সততা র সাথে ছাত্র অধিকার পরিষদ কাজ করবে,
এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে ছাত্রদের হাতে কলম, প্যাড উপহার দেন সভার প্রধান অতিথি হানিফ খান সজীব।



















