১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় এনসিপির নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : ১১:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৪৩ Time View

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জেলা কমিটির নবঘোষিত উপজেলা কমিটি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা। নবঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।
শুক্রবার গংগাচড়া সরকারি কলেজ মোড় এলাকায় অবস্থিত এনসিপি’র উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাবেক উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাত চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ জুন রাতে গংগাচড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির একটি কমিটি ঘোষণা করা হয়েছে। অভিযোগ করা হয়, কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। বরং দলের আদর্শ ও আন্দোলনের বাইরে থাকা ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে তাদের দাবি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে শুরু করে পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটি গঠন, দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নিবন্ধন প্রক্রিয়া ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক বিস্তারে তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কাঠামো তৈরিতেও স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা দীর্ঘ সময় কাজ করেছেন।

তারা অভিযোগ করেন, বর্তমান কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক প্রক্রিয়া ও মতামত গ্রহণের যথাযথ পরিবেশ ছিল না। কমিটি ঘোষণার আগে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি বলেও দাবি তাদের ।

সংবাদ সম্মেলনে কয়েকটি নির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে,কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন,ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়নের অভাব,কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়হীনতা,মতামত প্রকাশে বাধা সৃষ্টি,কমিটি গঠনে নিয়মবহির্ভূত কার্যক্রমের অভিযোগ,সাংগঠনিক কাঠামোর পরিবর্তে ব্যক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং তৃণমূলের অংশগ্রহণ সীমিত করার অভিযোগ।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, দলীয় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে বর্তমান ঘোষিত কমিটি বাতিল করা প্রয়োজন । অবিলম্বে কমিটি বাতিল করে নতুনভাবে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের আহ্বান জানান।

একই সঙ্গে তারা দাবি করেন, জেলা আহবায়ক আল মামুন দল গড়ার জন্য নয়, দল ভাঙ্গার জন্যই তিনি এনসিপিতে এসেছেন ।

বক্তারা জানান, তাদের উত্থাপিত দাবির পক্ষে সিদ্ধান্ত না আসলে নবঘোষিত কমিটি গঙ্গাচড়ার কোথাও দলীয় সভা করতে পারবে না মর্মেও ঘোষণা দেন তারা। সর্বোপরি তারা বর্তমান উপজেলা কমিটিকে অবাঞ্ছিত হিসেবে বিবেচনা করেন এবং বাতিলের বিষয়ে সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

গঙ্গাচড়ায় এনসিপির নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

Update Time : ১১:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬