০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপাই মেছেরশাহ্ স্কুলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত: শিক্ষকদের গলায় ফুলের মালা ও সম্মাননা

Reporter Name
  • Update Time : ০১:০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১৩ Time View

শ্রদ্ধা, ভালোবাসা আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মোংলার চাঁদপাই মেছেরশাহ্ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর (সোমবার) দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দিবসটি উপলক্ষে দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক স্বদেশ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ।

​প্রধান অতিথির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, “শিক্ষকরা হলেন মানুষ গড়ার প্রকৃত কারিগর। একটি আলোকিত সমাজ গঠন ও শিক্ষার্থীদের জীবনের সঠিক দিকনির্দেশনায় তাঁদের ভূমিকা অনস্বীকার্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সর্বাগ্রে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মানোন্নয়ন করতে হবে।”

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষিকা প্রণতি মন্ডল, শিক্ষক উত্তম মন্ডল, শাকিব হুসাইন, ওমর ফারুক এবং শিক্ষার্থীবৃন্দ।

​অনুষ্ঠানের শুরুতে এক ব্যতিক্রমী পরিবেশে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের গলায় ফুলের মালা পরিয়ে দেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নূর আলম শেখ। একই সময়ে শিক্ষার্থীরা ফুল ও পাপড়ি ছিটিয়ে শিক্ষকদের প্রতি অনাবিল শ্রদ্ধা নিবেদন করে। পরবর্তীতে শিক্ষার্থীরা শিক্ষকদের হাতে কলম, কেক, মিষ্টি ও নানা উপহার সামগ্রী তুলে দেয় এবং তাঁদের সম্মানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁদপাই মেছেরশাহ্ স্কুলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত: শিক্ষকদের গলায় ফুলের মালা ও সম্মাননা

Update Time : ০১:০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬