জয়পুরহাটের ক্ষেতলালে ডায়াবেটিক সমিতির ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন
- Update Time : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৮০ Time View

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে ডায়াবেটিক সমিতির ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ক্ষেতলাল পৌর পশ্চিম বাজার থানার পূর্বপার্শ্বে ডায়াবেটিক সমিতির ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিন্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ তরুণ মানবকল্যাণ যুব সংস্থা এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

























