ঝিনাইদহ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহে মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
- Update Time : ০৮:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৩৩ Time View

মোঃ তৌফিকুর রহমান রাজন, ঝিনাইদহ
রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় ঝিনাইদহে কালিগঞ্জে,, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক চেয়ারপার্সন ৩ বারের সবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহে মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়ার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি ও ঝিনাইদহ ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ
বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ রাশেদ খান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার বিএনপি’র সভাপতি এডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু ।
বিশেষ অতিথি কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি
ঝিনাইদহ জেলা গনঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন
ঝিনাইদহ জেঝিনাইদহ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহে মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিললা গণআধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন
অনুষ্ঠানের সভাপত্বি করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও কালিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ঝিনাইদহ ৪ আসনের গণমানুষের নেতা মোঃ হামিদুল ইসলাম হামিদ
এ সময় বক্তারা বলেন বিএনপি’র বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিরকে এক হয়ে ধানের শীষের ভোট করার আহ্বান জানান।
কালীগঞ্জের সকল স্তরের মানুষকে বিএনপি’র ঝিনাইদহ ৪ প্রার্থী মোঃ রাশেদ খান কে ভোট দেয়ার আহ্বান জানান ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।
রাশেদ খান কে ব্যক্তি হিসেবে নয়,,বরং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে প্রার্থী হিসেবে ভোট দেওয়ার কথা বলেন নেতাকর্মীরা।
বক্তারা আরো বলেন রাশেদ খান তারেক রহমানের পছন্দের প্রার্থী। তিনি কোটা আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন এই রাশেদ খান। তাই তাকে ঝিনাইদহ ৪ আসনের ধানের শীষের প্রার্থী করে বিএনপির কর্মীদের ভিতরে পাঠানো হয়েছে।
তাই তারেক রহমান ঝিনাইদহ ৪ আসনে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র সকল ভোটার ভাইদের আহ্বান জানিয়েছেন রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য।এছাড়া কালিগঞ্জ উপজেলা পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সবশেষে অনুষ্ঠানটি মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।














