ঝিনাইদহ ৪ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব এর সাথে সরকারি কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
- Update Time : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬ Time View

ঝিনাইদহ-৪ আসনের এমপির দপ্তর পরিদর্শন
আজ সকাল ১১টায় ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে যান। সংশ্লিষ্ট দপ্তরগুলোর চলমান কার্যক্রম, সেবার মান এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তিনি জনগণের সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
দপ্তরগুলোর সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং সরকারি সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য।
পরিদর্শন শেষে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। নিয়মিত তদারকির মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।






















