১২ তারিখের ভোটের মাধ্যমেই মহেশপুর-কোটচাঁদপুর দুর্নীতিমুক্ত হবে: অধ্যাপক মতিয়ার রহমান
- Update Time : ০৯:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৫ Time View

শামীম আহমেদ, মহেশপুর(ঝিনাইদহ)
ঝিনাইদহের মহেশপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে রবিবার বিকালে মহেশপুর স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় উপজেলা আমির অধ্যাপক ফারুক আহম্মেদের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর কোটচাঁদপুর) আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাহাঙ্গীর নগর বিশ্বদ্যালয়ের জিএস মাজাহারুল ইসলাম, জেলা নায়েবে আমির মোঃ আব্দুল আলীম,কেন্দ্রী সূরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল হাই,উপজেলা নায়েবে আমির মোহাম্মদ ফকির আহম্মেহ,আব্দুল বারী,আব্দুল আলী,জেলা ছাত্রসীবির সেক্রেটারি ওবাদুল রহমান,এনসিবির জেলা প্রতিনিধি হৃয়দ আহম্মেদ,লুৎফর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহেশপুর কোটঁচাদপুরকে গড়ার জন্য দূনীতির মুক্তির বিরুদ্ধে লড়াই ঘোষণা করে আগার্মী ১২ তারিখে বিজয়ের পতাকা উড়াতে চাই। জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব ইনশাআল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ।
উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত বিপুলসংখ্যক জামায়াতের নেতা কর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করে।










