০১:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা সাভার আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট “

Reporter Name
  • Update Time : ১০:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ৯১ Time View

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার :

ঢাকা সাভার আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা সাভার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। বেলা ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনারটেক এলাকায় শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসর সিনিয়র স্টেশন ম্যানেজার প্রবণ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও জিবারো ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা সাভার আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট “

Update Time : ১০:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫