দৌলতপুরে জাহানারা বেগমের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল
- Update Time : ০৬:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৭ Time View

দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের মৃত আব্দুর রহমান এর মেয়ে বাক প্রতিবন্ধী জাহানারা বেগমকে ধর্ষণ করে যারা হত্যা করেছে তাদের সনাক্ত করে দূর্ত গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এলাকাবাসীর আয়োজনে রবিবার সকাল ১১ টার সময় দৌলতখালী গ্রামে জাহানারার নিজ এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে বাক প্রতিবন্ধী জাহানারাকে মানসিক প্রতিবন্ধী হিসাবে প্রমান করতে ব্যস্ত একটি পক্ষ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জিন্নাত আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আলী, কৃষকদল নেতা আজিজুল হক, ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেত ফেরদৌস হোসেন, তানভীর আহম্মেদ বিজয়, , উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহম্মেদ, বিএনপি নেতা হাবিবুল্লাহ, সাহাবুল ইসলাম, ছিদ্দিকুর রহমান সহ হাজার হাজার এলাকাবাসী।
উল্লেখ্য শনিবার সকালে দাড়ের পাড়া গবড়গাড়া গ্রামের গইড়ির মাঠ নামক স্থানের জিনা মেম্বারের পুকুর পাড়ের একটি বরই গাছ থেকে ঝুলন্ত বিবস্ত জাহানারার লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
পরিবারের পক্ষ থেকে আরিফ হোসেন বলেন আমার ফুপু বাক প্রতিবন্ধী সে আর পাঁচ জন মানুষের মত চলাফেরা সংসারের কাজকাম সব করতো। আমার ফুপুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ মাঠের মাঝে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে এটার সঠিক তদন্ত করে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার দাবি জানাচ্ছি।















