১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর ডোমারে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুঃ ক্লিনিক সিলগালা 

Reporter Name
  • Update Time : ০৮:১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ২৪৩ Time View

মোঃমিজানুর রহমান ,নীলফামারী জেলা প্রতিনিধি :

ডোমার (নীলফামারী) ডায়াগনস্টিক সেন্টারে ভুল অপারেশনের কারণে বেবি আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে সদ্যজাত পুত্র সন্তানটি সুস্থ রয়েছে। এ ঘটনায় এক চিকিৎসকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বেবি আক্তার উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া এলাকার মো. নুর আলমের স্ত্রী। তার স্বামী নুর আলম এ ঘটনায় ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছে।

গত শনিবার (১৪ জুন) বিকেলে প্রসববেদনা নিয়ে বেবি আক্তারকে ডোমারের জনতা ক্লিনিকে ভর্তি করা হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. রিজওয়ানা ইয়াসমিন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, রোগীর পেটে পানি না থাকায় দ্রুত সিজারিয়ান অপারেশন প্রয়োজন। সন্ধ্যা ৬টায় সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়।

অপারেশনের সময় উপস্থিত ছিলেন ডা. রিজওয়ানা ইয়াসমিন, ডা. নিহার রঞ্জন এবং ওটি সহকারী বিপুল সরকার। কিন্তু অপারেশনের পর রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হলেও কোনো কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অবস্থার অবনতি হলে রাতেই রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে রবিবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

উত্তপ্ত পরিস্থিতি ও প্রশাসনের পদক্ষেপ:

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিক ঘেরাও করে চিকিৎসকদের বিচার দাবি করেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ ও পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশ জনতা ক্লিনিকের চিকিৎসক ডা. নাজমুস সাকিব, সেবিকা মোছা. সুমনা আক্তার ও সাবিয়া আক্তারকে আটক করে।

প্রশাসনের প্রতিক্রিয়া:

রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শায়লা সাঈদ তন্বী এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়ায় জনতা ক্লিনিককে সিলগালা করা হয়।

ডা. রায়হান বারী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএনও শায়লা সাঈদ তন্বী বলেন, “ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা পাওয়ায় ক্লিনিক সিলগালা করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর ইসলাম অভিযোগ ও তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারীর ডোমারে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুঃ ক্লিনিক সিলগালা 

Update Time : ০৮:১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫