বেনাপোল সীমান্তে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
- Update Time : ১২:৩৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৫ Time View

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) বেনাপোল আইসিপি এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩৮টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল ও সাতটি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামারসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























