মিটফোর্ডে ব্যবসায়ী কে পাথর মেরে হত্যা, খুনিদের বিচারের দাবিতে গংগাচড়ায় বিক্ষোভ
- Update Time : ১১:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১৯৯ Time View

আব্দুর রাজ্জাক, গংগাচড়া( রংপুর) প্রতিনিধিঃ
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে রংপুরের গংগাচড়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান
শনিবার (১২ জুলাই) বিকাল ৪ ঘটিকায় ছাত্রজনতার মিছিল টি গংগাচড়ার তাকওয়া মসজিদ ৩ রাস্তার মোড় থেকে শুরু হয়ে গংগাচড়া বাজার জিরো পয়েন্টে শেষ হয়। মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রজনতা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
ইসলামি আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ইউনুস আলী বলেন, মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটি দেখে আমরা মর্মাহত, লজ্জিত এবং শঙ্কিত। আমরা বার বার বলে এসেছিলাম যে, বাংলাদেশে কোনো ব্যক্তি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে সে যেদলেরি হয়, তাহলে সে দলীয় সন্ত্রাসী, সে যদি ব্যক্তিগতভাবে অন্যায় করে তাহলে ব্যক্তিগত অন্যায়।
তিনি আরও বলেন, আমরা ইসলামি আন্দোলন বাংলাদেশ বিভিন্নভাবে কঠোর হয়েছি এসব বিষয়ে। এই স্বাধীন বাংলায় যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং নৃশংসভাবে একজন মানুষকে তার মৃত্যু নিশ্চিত করার আগ পর্যন্ত যেভাবে তার ওপর পাথর দিয়ে আঘাত করা হয়েছে, ইট দিয়ে আঘাত করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি।

























