০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ,সাংবাদিক আশিকের গাড়ি ও বাড়ি ভাংচুর,লুটপাট

Reporter Name
  • Update Time : ০৯:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৯৩ Time View

কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো মাজহারুল ইসলাম

কুষ্টিয়ার মিরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে।সংঘর্ষের ঘটনা ভিডিওধারন করায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার মিরপুর প্রতিনিধি আশিক আলীর মোবাইল ও মোটরসাইকেল ভাংচুর করে নগদ টাকা ছিনতাই এবং বাড়িঘর ভাংচুর-লুটপাট করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ( ২৮ জানুয়ারী) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের রামনগর ও বেশিনগর গ্রামের দুইটি টিমের মধ্যকার খেলা চলাকালীন এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায় – বিকেলে স্থানীয় একটি মাঠে রামনগর ও বেশীনগর গ্রামের দুইটি ক্রিকেট দলের মধ্যে খেলা নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় দৈনিক ভোরের চেতনা পত্রিকার মিরপুর প্রতিনিধি আশিক আলী গোপনে ভিডিওধারন করছিলেন। ভিডিওধারনের এক পর্যায়ে একটি পক্ষ বিষয়টি টের পেয়ে সাংবাদিক আশিকের উপর হামলা চালিয়ে তার মোবাইল ও মোটরসাইকেল ভাংচুর করে এবং তার মানিব্যাগ হতে নগদ ২৮হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রতিবাদ জানালে ৩০/৪০ জনের একটি গ্রুপ সাংবাদিক আশিকের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা,স্বর্ণালংকার ও দামী জিনিসপত্র নিয়ে যায়। পুরো বাড়ির ব্যবহারিক জিনিসপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।সাংবাদিক আশিক জানান- আমি সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছি এবং আমার বাড়িঘর ভাংচুর করে লুটপাট করা হয়েছে।হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত আছে,প্রশাসনের কাছে অনুরোধ, তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান – খেলাধুলা নিয়ে রামনগরে একটি সংঘর্ষের ঘটনা আমি শুনেছি,তবে কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

Tag :

Please Share This Post in Your Social Media

মিরপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ,সাংবাদিক আশিকের গাড়ি ও বাড়ি ভাংচুর,লুটপাট

Update Time : ০৯:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫