১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি বেশি

Reporter Name
  • Update Time : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৫ Time View

 রাজু আহমেদ,  স্টাফ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাগেরহাট-৩ আসনে মোংলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের দিন সকাল থেকেই উপজেলার পৌরসভা ও ইউনিয়নের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা যায়। পুরুষ ভোটারদের তুলনায় অনেক কেন্দ্রে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই কয়েকটি কেন্দ্রে নারী ভোটারদের লাইন তৈরি হয়।

কোরবান আলি আলিম মাদ্রাসা কেন্দ্র, চাদপাই ইউনিয়ন পরিষদ কেন্দ্রেসহ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, শীত উপেক্ষা করে নারী ভোটাররা আগেভাগেই এসে লাইনে দাঁড়িয়েছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে আসেন।

কোরবানআলি আলিম মাদ্রাসা কেন্দ্রে আসা ফাতিমা বেগম (৩২) বলেন, ‘দেশের উন্নয়ন ও নিজেদের অধিকার নিশ্চিত করতে দিতে এসেছি। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ট।

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার রাখেন। সার্বিকভাবে বেতাগীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল পুরো নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য দিক।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি বেশি

Update Time : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬