০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাব-৬ এর অধিনায়ক কর্তৃক খুলনা বিভাগের বিভিন্ন জেলার পূজামন্ডপ পরিদর্শন

Reporter Name
  • Update Time : ০৫:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৮৯ Time View

১। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নৃশংস অপরাধ দমন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

২। শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে র‌্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল, রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

৩। র‌্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন, (জি), এনপিপি, বিএন ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ খুলনা জেলার শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরাণীর মন্দির ও আর্য ধর্মসভা মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন। পরবর্তীতে, তিনি সাতক্ষীরা জেলার কেন্দ্রীয় মন্দির ও সাতক্ষীরা সদর সার্বজনীন মন্দির পরিদর্শন করেন।

৪। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের টহল, বোম্ব ডিসপোজাল টিম, ড্রোন নজরদারি ও কন্ট্রোল রুম কার্যক্রমের বিষয়ে অবহিত করেন।

৫। শারদীয় দুর্গাপূজার শেষ দিন পর্যন্ত র‌্যাব-৬ কর্তৃক গৃহীত সকল নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

র‍্যাব-৬ এর অধিনায়ক কর্তৃক খুলনা বিভাগের বিভিন্ন জেলার পূজামন্ডপ পরিদর্শন

Update Time : ০৫:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫