০২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকূপার বগুড়ায় বিএন‌পির দুই প‌ক্ষের সংঘর্ষ ও বাড়ীঘর ভাংচুর

Reporter Name
  • Update Time : ০৯:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ Time View

সুমন কুমার বিশ্বাস

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

সামা‌জিক আ‌ধিপত্য বিস্তার ও রাজ‌নৈ‌তিক দ্ব‌ন্দের জের ধ‌রে ঝিনাইদ‌হের শৈলকূপায় বিএন‌পির দুই প‌ক্ষের ম‌ধ্যে রক্তক্ষয়ী সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। শ‌নিবার সকা‌লে শৈলকূপা উপ‌জেলার বগুড়া ইউ‌নিয়‌নের দ‌লিলপুর গ্রা‌মে এ সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এ‌তে উভয়প‌ক্ষের ১২ জন আহত হয় এবং বেশ‌কিছু দোকানপাটসহ ৬টি বা‌ড়িঘর ভাংচুর করা হ‌য়ে‌ছে।

এলাকা‌বা‌সি‌দের সূ‌ত্রে জানা গে‌ছে, বগুড়া ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান ও বিএন‌পি নেতা রা‌কিবুল ইসলাম খান দিপু এবং বগুড়া ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি জা‌মির হো‌সে‌নের সমর্থক‌দের ম‌ধ্যে এলাকায় আ‌ধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে বেশ‌ কিছু‌দিন ধ‌রে দ্বন্দ চ‌লে আস‌ছি‌লো। এরই জের ধ‌রে শ‌নিবার সকাল ১১ টার দি‌কে উভয় প‌ক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এসময় উভয় প‌ক্ষে শিশুসহ কমপ‌ক্ষে ১২ জন আহত হয়। আহত‌দের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। আহত‌দের ম‌ধ্যে একজ‌নের অবস্থা আশংকাজনক হওয়ায় তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড করা হ‌য়ে‌ছে।

এদি‌কে সংঘ‌র্ষ চলাকা‌লে উভয় প‌ক্ষের বেশ‌কিছু দোকানপাটসহ ৬টি বা‌ড়ি ভাংচুর ক‌রে লুটতরাজ করা হ‌য়ে‌ছে ব‌লে স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

শৈলকূপা থানার অ‌ফিসার ইনচার্জ ও‌সি হুমায়ন ক‌বির মোল্লা ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জানি‌য়ে‌ছেন, প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে দ‌লিলপুর গ্রা‌মে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শৈলকূপার বগুড়ায় বিএন‌পির দুই প‌ক্ষের সংঘর্ষ ও বাড়ীঘর ভাংচুর

Update Time : ০৯:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬