৪ ঠা জুলাই জনসভা বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী পশুরাম থানার বিশাল মিছিল
- Update Time : ০২:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ২৮৮ Time View

আব্দুর রাজ্জাক গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
২৪ এর গনঅভ্যুত্থানে
শহীদ আবু সাঈদের খুনি সহ ফ্যাসিষ্টদের বিচার, প্রয়োজনীয় সংস্কর, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৪ জুলাই শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকার সময়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে রংপুর জেলা স্কুল মাঠে এক জনসভা অনুষ্ঠিত হবে।
উক্ত জনসভা সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর পশুরাম থানার উদ্যোগে গতকাল সন্ধা ৭.৩০ মিনিটে বুড়িরহাট বাজারে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বুড়িরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পশুরাম থানা সেক্রেটারি এনামুল হক বাবুর পরিচালনায় পথসভার সভাপতিত্ব করেন, পশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম।
উক্ত মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ১ আসনের নির্বাচনী আসন পরিচালক ও গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান,
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রংপুর ১ আসনের আসন পরিচালনা কমিটির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল মোঃ আশরাফুল আলম।
আরো উপস্থিত ছিলেন গংগাচড়া সদর ইউনিয়ন আমির মোঃমনিছুর রহমান, জামায়াতে ইসলামী বুড়ীরহাট শাখার সভাপতি সোহেল মিয়া সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের।
প্রধান অতিথি মাওলানা নায়েবুজ্জামান সর্বোস্থরের জনশক্তিকে আগামী ৪ঠা জুলাই এর জনসভায় দলে দলে যোগদানের আহবান জানান। তিনি আরো বলেন,
৪ঠা জুলাইয়ের জনসভা জনসমুদ্রে পরিনত হবে ইনশাআল্লাহ। এই জনসভার মাধ্যমে প্রতীয়মান হবে, আগামীর রংপুর জামায়াতে ইসলামীর রংপুর।



















