০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গংগাচড়ায় পাটক্ষেত থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার গ্রেফতার ১ 

Reporter Name
  • Update Time : ০১:১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ১৪৮ Time View

আব্দুর রাজ্জাক, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গংগাচড়ায় জিসান হোসেন রাহিম নামের (৮) শিশুর লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন কে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ।

৩০ মে ২০২৫ শুক্রবার সকাল ৬ টায় গঙ্গাচড়া উপজেলাধীন ০৫ নং লক্ষীটারী ইউনিয়নের মহিপুর গ্রামের পুরাতন ক্যানেলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জিসান গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া সদর চেংমারী গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় পড়ত। এ

ঘটনায় পুলিশ অভিযুক্ত সোহেল রানাকে (২৮) গ্রেফতার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার মাগরিবের সময় জুতা কিনে দেওয়ার কথা বলে মাদ্রাসা থেকে রহিমকে ডেকে নেয় লালমনিরহাট কালিগঞ্জের সুন্দ্রাহবি এলাকার আমির আলীর ছেলে সোহেল রানা। জুতা কিনে দেওয়ার পর কৌশলে রাহিমকে পাটক্ষেতে নিয়ে গিয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যাসহ দুই হাত ভেঙে মুখে মাটি ঢুকিয়ে দেয়।

সকালে স্থানীয়রা রাহিমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর সকালে অভিযান চালিয়ে লালমনিরহাট থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশু হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গংগাচড়ায় পাটক্ষেত থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার গ্রেফতার ১ 

Update Time : ০১:১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫