ময়মনসিংহ-৬ ও নেত্রকোনা-৪ আসনে প্রার্থীদের গ্রহণযোগ্যতা আকাশচুম্বী
- Update Time : ০৬:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ২১৪ Time View

মোঃ মোখলেছুর রহমান ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি ময়মনসিংহ-৬ আসনের ফুলবাড়িয়া ও নেত্রকোনা-৪ আসনের মদন আসনে আসন্ন নির্বাচনে ভোটারদের আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয়ভাবে গ্রহণযোগ্য প্রার্থীরা। এলাকাবাসীর মতে, এ দুই আসনে জনগণের কাছে প্রার্থীদের গ্রহণযোগ্যতাই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। নেত্রকোনার মদন আসনে বিএনপির সর্বোচ্চ কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবরের বাইরে অন্য কোনো কেন্দ্রীয় প্রার্থী মনোনয়ন পেলে সেখানে ভরাডুবি অনিবার্য হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। একইভাবে, ফুলবাড়িয়ায় অধ্যাপক জসিম স্যারের বাইরে জামায়াত ইসলামের কোনো কেন্দ্রীয় নেতা নির্বাচন করলে তাতেও কাঙ্ক্ষিত ফল আসবে না বলে অভিমত ভোটারদের। এলাকাবাসীর মতে, এসব বাস্তবতা প্রমাণ করছে—জনগণই নির্বাচনের মূল চালিকাশক্তি। কেন্দ্রীয় নেতৃত্ব নয়, বরং জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে পারাই একজন প্রার্থীর বিজয়ের প্রধান শর্ত।


























