০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম

Reporter Name
  • Update Time : ০১:১৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View

​আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- নিজের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মোঃ গোলাম আজম।

পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় নিজস্ব চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

​লিখিত বক্তব্যে অ্যাডভোকেট গোলাম আজম জানান, তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা জজ আদালতে সততার সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

সম্প্রতি মহেশপুর গ্রামের আসাদুজ্জামানের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।
​তিনি স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট আদালত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করেই মামলার কার্যক্রম গ্রহণ করেছেন। কথিত ঘটনার বিষয়ে আদালত থেকে তাকে কখনো কোনো কারণ দর্শানোর নোটিশ বা তলব করা হয়নি। ফলে অপপ্রচারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

​এফিডেভিট বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “সম্পাদিত এফিডেভিটে আমি কেবল একজন ‘সনাক্তকারী’ হিসেবে সরল বিশ্বাসে স্বাক্ষর করেছি। পরবর্তীতে আদালত আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করা ছাড়া এফিডেভিটের বক্তব্য বা পরবর্তী কোনো কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না।”

​সংবাদ সম্মেলনে তিনি ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। তদন্তে তার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি করার চেষ্টার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপের দাবি জানান।

​অবশেষে, আইন ও আদালতের প্রতি নিজের পূর্ণ শ্রদ্ধাশীলতার কথা জানিয়ে সাংবাদিকদের সত্যতা যাচাই করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম

Update Time : ০১:১৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬