গোয়াইনঘাটে বিএনপি সমর্থকদের হামলায় ২ দাঁড়িপাল্লার কর্মী গুরুতর আহত
- Update Time : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০ Time View

সিলেট প্রতিনিধি,
সিলেটের গোয়াইনঘাটে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চিতামইন গ্রামে বিএনপি সমর্থকদের হামলায় দাঁড়িপাল্লার ২কর্মী গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন নূর আহমদ ( সাদ্দাম) ও কালিমুল্লাহ মাহফুয, আহতরা চিতামইন এলাকার বাসিন্দা। স্থানীয় সুত্রে জানাগেছে সাদ্দাম ও মাহফুজ স্থানীয় কোওরবাজার হতে বাড়ি ফিরছেন, তারা গ্রামের মধ্যখানে পৌছা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা বিএনপি তথা ধানের শীষের সমর্থক তাজিদ আলী, জাহেদ, ফখরুলসহ ১০/১২ জন দেশীয় অস্ত্র তাদের উপর অতর্কিত হামলা চালকয়। এসম আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এসম স্বজনা আহতদের উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, আমি ঘটনার খবর পেয়ে এসিল্যান্ডের নেতৃত্বে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে পাটিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।


















