নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা ভার্কের উদ্যোগে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা প্রদান
- Update Time : ১১:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১১ Time View

নওগাঁর মান্দা উপজেলায় বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভার্ক মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ লাভলু, শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, মমতাজুর রহমান, শামসুজ্জোহা এবং হিজবুল ইসলাম।
ক্যাম্পেইনে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়নাল আবেদীন এবং রিফাত বিনতে জান্নাত লিয়া আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পেইনে ২৫০ জন রোগীকে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
এ প্রসঙ্গে ইউএনও আখতার জাহান সাথী বলেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
বেসরকারি সংস্থা ভার্ক যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের আয়োজন করেছে, তা মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এতে করে অসহায় ও নিম্নআয়ের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।#
























