পুশ-ইন প্রতিরোধে মহেশপুর সীমান্তে বিজিবি-আনসার ও গ্রামবাসীদের যৌথ টহল
- Update Time : ১০:৩১:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৪ Time View

মহেশপুর উপজেলার ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়নের সীমান্তবর্তী পাকরাইল জিরো পয়েন্টে পুশ-ইন (অবৈধ অনুপ্রবেশ) প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
সামন্তা বিজিবি ক্যাম্পের নায়ক সুবেদার শরিফ স্যারের নেতৃত্বে এবং স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতায় গ্রামবাসীদের সাথে নিয়ে এই প্রতিরোধ কার্যক্রম ও সীমান্ত পাহারা জোরদার করা হয়েছে।
সীমান্তে কড়া নজরদারি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে পাকরাইল সহ চাঁদরতনপুর, কচুয়ারপোতা, বেলেয়াটি ও জীবননগর পাড়া জিরো পয়েন্টকে বিশেষভাবে নজরদারিতে রাখা হয়েছে। বিজিবি সদস্যদের নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয় আনসার-ভিডিপির টিম এবং সাধারণ গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নিচ্ছেন। গভীর রাত পর্যন্ত সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে দল বেঁধে পাহারা দিচ্ছেন তারা।
স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা
সামন্তা বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামবাসীদের সাথে নিয়ে এই যৌথ উদ্যোগের ফলে সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ পারাপার সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে।
বর্তমানে পাকরাইল জিরো পয়েন্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবী দল সতর্ক অবস্থানে রয়েছে।





















