ব্যাংক কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ, গ্রেফতার ও শাস্তির দাবি।
- Update Time : ০৪:০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৭ Time View

নিজেস্ব প্রতিবেদন
জনতা ব্যাংক পিএলসি.-এর চরপাড়া শাখার সিনিয়র অফিসার মোঃ নজরুল ইসলাম নিজ বাড়ির নির্মাণকাজ চলাকালে সন্ত্রাসীদের চাঁদার দাবির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ও তার সহধর্মিণীর ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয় এবং তাদের প্রাণনাশের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, বাড়ি নির্মাণকাজকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র তাদের কাছে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পরিবারটির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়া, ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমাজে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে। তাই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।





















