কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেন্সিডিল (কোরেক্স) উদ্ধার ও ৩ জন আসামীকে গ্রেফতার।
- Update Time : ০২:০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ২ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঘটনা ও গ্রেফতারের বিবরণ: ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা মোঃ জেল্লাল হোসেন এর নেতৃতে থানা এলাকায় সংগঠিত বিভিন্ন অপরাধ, মাদক ও চোরাইকৃত মালামাল উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অভিযান পরিচালনা করিয়া আসিতেছে।
তারই ধারাবাহিকতায় ইং-০৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখ কালীগঞ্জ থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে (১) কালীগঞ্জ হতে কোঁটচাঁদপুর গামী আঞ্চলিক সড়কের বিহারী মোড়ের উত্তর পাশে তালুকদার হোটেল এন্ড সুইটস এর মধ্যে, ১. মো: রবিউল ইসলাম @ বাবু, বয়স: ২১, পিতার নাম: মো: আজম বিশ্বাস, গ্রাম- দক্ষিন আড়পাড়া (মাঠপাড়া) এবং ২. নাম: মো: রিমন, বয়স: ১৮, পিতার নাম: মো: আজগর আলী, গ্রাম- সানবান্দা (উত্তরপাড়া) , উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা -ঝিনাইদহ, বাংলাদেশ, কে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন-০৪ গ্রাম, মূল্য অনুমান-২০,০০০/-টাকা এবং (২) কালীগঞ্জ পৌরসভা, মৌজা-০৩ কালীগঞ্জ পৌরসভা, – কালীগঞ্জ থানাধীন নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন কালীগঞ্জ ড্রাগ হাউজের সামনে পাঁকা রাস্তার পাশে হিজল নামক গাছের নিচ থেকে ইমন হোসেন, বয়স: ২৫, পিতার নাম: রেজাউল ইসলাম, গ্রাম- ফুলবাড়ী (মধ্যপাড়া) উপজেলা/থানা- কালীগঞ্জ, জেলা -ঝিনাইদহ, বাংলাদেশ কে ০৪ বোতল WINCEREX Syrup অবৈধ মাদকদ্রব্য। ওজন-৪০০ গ্রাম, মূল্য ৮,০০০/-টাকাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় পৃথক পৃথক ০২ টি নিয়মিত মাদক মামলা রুজু হয়।
উদ্ধারকৃত আলামত:
১। ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ।
২। ০৪ বোতল WINCEREX Syrup (ফেন্সিডিল) ।





















