ছাত্র রাজনীতির নামে শিক্ষক লাঞ্ছনা মেনে নেওয়া হবে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- Update Time : ০১:২৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১০ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের কোনো স্থান হবে না। শিক্ষক লাঞ্ছনা বা অসৌজন্যমূলক আচরণের সুযোগ ছাত্রদলকেও দেওয়া হবে না। অতীতে ছাত্রলীগ শিক্ষকদের সাথে যেভাবে অসৌজন্যমূলক আচরণ করেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ছাত্রদলকে সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।শুক্রবার যশোর জেলা প্রশাসন আয়োজিত ‘মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সরকারি-বেসরকারি কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের সভাপতিরা অংশ নেনঅনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, অতীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিপুল অঙ্কের অর্থ লেনদেন এবং জনপ্রতিনিধিদের ভাগ বাঁটোয়ারার যে সংস্কৃতি ছিল, তা চিরতরে বন্ধ করা হলো। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এবং তাঁর সংসদীয় আমলে নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি বা টাকার লেনদেন বরদাশত করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনৈতিক মতাদর্শ চর্চার কোনো সুযোগ নেই বলেও তিনি সতর্ক করেন।শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না; তাদের দায়িত্ব সরকার নেবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো সহশিক্ষা কার্যক্রম জোরদার করার ওপর তিনি গুরুত্ব দেন। এ লক্ষ্যে আন্তঃকলেজ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ অভিযান পরিচালনার নির্দেশ দেন।যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত এবং নতুনহাট পাবলিক কলেজের সভাপতি এ কে শরফুদ্দৌলা ছোটলু।






















