০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

Reporter Name
  • Update Time : ১২:১৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার):

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোংলা বন্দরের দিগরাজ বাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-৬। আটককৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে; তিনি মোংলা উপজেলার কাইনমারী গ্রামের শ্যাম সরকারের ছেলে গোপাল সরকার। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত অপর মাদককারবারির নাম-পরিচয় পাওয়া যায়নি।

​র‍্যাব জানায়, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে দিগরাজ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল। পরিবহনযোগে গাঁজার একটি বড় চালান নিয়ে মোংলায় প্রবেশের সময় গোপাল সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই অভিযানের অংশ হিসেবে অপর মাদককারবারীকেও আটক করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব আরও জানতে পেরেছে, গোপাল সরকার দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত কিংবা বিভিন্ন এলাকা থেকে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে মোংলা ও বাগেরহাটের বিভিন্ন আঞ্চলিক মাদককারবারিদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

Update Time : ১২:১৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬