০২:০৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ।

Reporter Name
  • Update Time : ০৯:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, সার নিতে গাড়াগঞ্জ পুরাতন বাজারের শুভ এন্টারপ্রাইজে গেলে ডিলারের পক্ষ থেকে সার দেওয়া হবে না বলে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।

প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।
খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার সরবরাহের ব্যবস্থা করেন। পরে সার দেওয়া শুরু হলে কৃষকরা অবরোধ তুলে নেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কৃষি কর্মকর্তা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও দ্রুত বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ।

Update Time : ০৯:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬