০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাইদচকিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ)র মাহফিল অনুষ্ঠিত: মসজিদ পুনর্নির্মাণের নকশা হস্তান্তর

Reporter Name
  • Update Time : ০১:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View

​মুহাম্মদ নেজাম উদ্দিন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও সমাজের যৌথ উদ্যোগে পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান নূরানী ওয়াজ মাহফিল শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) হাইদচকিয়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
​মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর। মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম।
​মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন শাহীন, ফটিকছড়ি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হক লিটন এবং পাইন্দং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন উদ্দিন।
​আজিমুশশান মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরীর পেশ করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ আবদুন নবী হক্কানী। বিশেষ বক্তা হিসেবে তকরীর পেশ করেন আমতল ছিদ্দিকিয়া মঈনিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ বাকের আনসারী এবং হাইদচকিয়া বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল আলম নুরী।
​ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সেলিম কন্ট্রাকটরের সার্বিক তত্ত্বাবধানে এবং উদযাপন পরিষদের সদস্য সচিব ও মসজিদ পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শওকত হোসেনের সঞ্চালনায় মাহফিলে মিলাদ-কিয়াম পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আলিম উদ্দিন।
​মাহফিল চলাকালে বায়তুল মামুর জামে মসজিদ পুনর্নির্মাণের প্রস্তাবিত নকশা মসজিদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীরের হস্তে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
​উক্ত অনুষ্ঠানে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদ, হাইদচকিয়া বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদ,আশেকানে হকভাণ্ডারী শোকর এ মওলা মনজিল,ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ (বড় ছিলোনিয়া পাইন্দং শাখা)-এর সকল স্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দসহ অসংখ্য আশেকানে মোস্তফা (দঃ), আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী এবং এলাকার ধর্মপ্রাণ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মাহফিলের সমাপ্তি ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

হাইদচকিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ)র মাহফিল অনুষ্ঠিত: মসজিদ পুনর্নির্মাণের নকশা হস্তান্তর

Update Time : ০১:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬