০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল: বৈরী আবহাওয়ার মধ্যে ভাসমান ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

Reporter Name
  • Update Time : ০২:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

মো: রাজু আহমেদ ( স্টাফ রিপোর্টার)

​দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমূদ্রসীমার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল পরিচালনার অংশ হিসেবে বঙ্গোপসাগরে একটি বড় ধরনের উদ্ধার অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের তীব্র ঢেউ উপেক্ষা করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পদ্মা’ ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি নাঈম’ নামের একটি মৎস্য ট্রলারসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে।

​নৌবাহিনী সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে পাড়ি জমায় ‘এফবি নাঈম’। পরদিন রাতে মাঝসমুদ্রে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে বৈরী আবহাওয়ার মুখে পড়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে নৌযানটি। ১০ সেপ্টেম্বর রাতে টহলরত বানৌজা পদ্মা বিষয়টি জানতে পেরে অন্ধকারে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেই তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার নিরবচ্ছিন্ন অনুসন্ধানের পর রাডারের মাধ্যমে ট্রলারটি শনাক্ত করে রাত সাড়ে দশটার দিকে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়।

​উদ্ধারের পর নৌবাহিনীর সদস্যরা আতঙ্কিত জেলেদের জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন এবং দুর্ঘটনায় আহত এক জেলেকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে উত্তাল সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার পথ নিরাপদে টেনে দুবলার চরে অবস্থিত কোস্ট গার্ড আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। সেখানে কোস্ট গার্ডের নিকট উদ্ধারকৃত জেলেদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জাতীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সমুদ্রে যেকোনো বিপদগ্রস্ত নৌযান ও জেলেদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এ মানবিক ও দ্রুত পদক্ষেপ স্থানীয় সুধীমহল ও জেলে সম্প্রদায়ের মাঝে প্রশংসিত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল: বৈরী আবহাওয়ার মধ্যে ভাসমান ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

Update Time : ০২:০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬