ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান জানালেন এস এম আমিনুল ইসলাম
- Update Time : ১১:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

সোহেল রানা, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম আমিনুল ইসলাম
তিনি বলেন, “ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না।”
এস এম আমিনুল ইসলাম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, ড্রামসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।
তিনি জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, “সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি এবং ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

























