০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা

ডেক্স রিপোর্ট:
  • Update Time : ১১:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ৬ Time View
  • কুষ্টিয়ায় একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ শনিবার (৩ অক্টোবর) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) ওবায়েদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল হাটশ হরিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা

Update Time : ১১:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬