০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় কৃষি জমি নষ্ট করে অবৈধ বালু উত্তোলন: ৩০ হাজার টাকা জরিমানা ও মুচলেখা প্রদান।

Reporter Name
  • Update Time : ০১:২৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১০ Time View

​আব্দুর রাজ্জাক গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় উর্বর কৃষি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত মুচলেখা নেওয়া হয়েছে।
​গত বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উমর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম।
​প্রশাসন সূত্রে জানা যায়, উমর গ্রামে মৃত্যু গোলজারের ছেলে কামরুল ইসলাম দীর্ঘ দিন ধরে ওই গ্রামের কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিল, যার ফলে ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সংশ্লিষ্টদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জমির মালিক মো: কামরুল ইসলাম সহ জড়িত ব্যক্তিরা ভবিষ্যতে আর কখনো কৃষি জমি থেকে মাটি বা বালু উত্তোলন ও বিক্রি করবেন না মর্মে লিখিত মুচলেখা প্রদান করেন।
​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
​উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Tag :

Please Share This Post in Your Social Media

গঙ্গাচড়ায় কৃষি জমি নষ্ট করে অবৈধ বালু উত্তোলন: ৩০ হাজার টাকা জরিমানা ও মুচলেখা প্রদান।

Update Time : ০১:২৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬