মহেশপুরে জামায়াতের প্রতিবাদ সমাবেশ অনুস্ঠিত। শামীম আহমেদ
- Update Time : ০১:০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

মহেশপুর (ঝিনাইদহ) অফিসঃ-
তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, তীব্র সারসংকট, সারের ডিলার ও ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যক্ষ আব্দুল হাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার আমির ফারুক আহম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল বারী মাওলানা আব্দুল হাই সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, সারসংকট এবং বিভিন্ন নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















