০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ১১ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া একজন এবং আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোঃ মিন্টু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। তিনি ফুলবাড়ী গ্রামের আব্দুল মোবারেকের ছেলে।
পুলিশ জানায়, কোটচাঁদপুর থানার মামলা নম্বর-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-১১৮/২৬-এর তদন্তে পাওয়া আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ৭ থেকে ১৩ ধারায় করা হয়েছে।

অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—সৌরভ সরকার ওরফে রোমিও (২৮), সলেমানপুর পালপাড়া গ্রামের রমেন্দ্রনাথ সরকারের ছেলে। তিনি কোট জিআর-১০৭/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি। অপরজন মোঃ জালাল উদ্দিন, রুদ্রপুর স্কুলপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে। তিনি কোট সিআর-৪৩৫/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনকে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরে তিনজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

Update Time : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬